শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিল ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে টুইটারে ভাইরাল মণিকা লিওনস্কির মন্তব্য

লিহান লিমা: [২] হোয়াইট হাউসে শিক্ষানবীশ থাকাকালীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হওয়া বিবাহ-বর্হিভূত সম্পর্ক নিয়ে টুইটারে রসিকতা করেছেন মণিকা লিওনস্কি (৪৭)।

[৩] শুক্রবার টুইটারে ‘আই হ্যাভ অ্যা জোক’ হ্যাশট্যাগটি ট্রেন্ড হয়ে পড়ে। টুইটার ব্যবহারকারীরা এক লাইনে রসিকতার পরিচয় দিতে থাকেন। মণিকা এই হ্যাশট্যাগটির সঙ্গে তাল মিলিয়ে লেখেন ‘আই হ্যাভ এন ইর্ন্টান জোক এন্ড ইট... নেভারমাইন্ড.’।

[৪] মণিকার এই টুইটটি তাৎক্ষণিক ভাইরাল হয়ে পড়ে। প্রেসিডেন্ট থাকা কালে বিল ক্লিনটনের সঙ্গে হোয়াইট হাউসে ইন্টার্ন করা মণিকার সম্পর্ক গড়ে ওঠে । সিনেটের কাছে এটি নিয়ে মিথ্যে বলায় অভিশংসনের শিকার হন বিল। মণিকার বয়স ছিলো তখন ২২ আর বিলের ৪৯। শুনানিতে বিল বলেছিলেন, ‘প্রেসিডেন্সির চাপ থেকে মুক্ত থাকতেই মণিকার সঙ্গে সম্পর্ক গড়েছিলেন তিনি।’

[৫] লিওনস্কি এর পূর্বেও এই সম্পর্ক নিয়ে মজা করেছিলেন। কয়েকদিন আগে ‘২০-এ ভুল করো যাতে ৪০-এ তুমি এটি নিয়ে মজা করতে পারো’ এমন একটি টুইট শেয়ার দেন তিনি।

[৬] সেই সঙ্গে সাইবার বুলিং এবং ক্রমাগত অপমান নিয়ে সোচ্চার হন মণিকা। বলেছিলেন, ক্ষমতা এবং প্রভাবের কারণে ক্লিনটন সুরক্ষা পেয়ে গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়