শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন স্পীকার

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে

[৩] জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে-- যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচীতে সম্পৃক্ত হওয়ায় সকলকে অভিনন্দন জানান।

[৪] তিনি আজ জাতীয় সংসদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন।

[৫] এ সময় তিনি একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

[৬] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি গাছের চারা রোপণ করেন।

[৭] স্পীকার বলেন, পর্যায়ক্রমে সকল সংসদ সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

[৮] জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলাম এমপি বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ, পিডব্লিউডির কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়