শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সিআরবি এলাকা থেকে ছোরা সহ ০৫ জনকে আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ৫টি ছোরা সহ ০৫ জনকে কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তা মোড় সংলগ্ন এলাকায় থেকে গ্রেফতার করা হয়েছে।

[৩] সিএমপি সূত্রে জানা যায়, ২৪ জুলাই মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(ডিবি-উত্তর) আসিফ মহিউদ্দিন ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে ০৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৫টি ছোরা সহ তাদের গ্রেফতার করেন।

[৪] গ্রেফতারকৃতরা ১। ইলিয়াছ প্রকাশ কাঞ্চন (২৫), পিতা- মৃত খোরশেদ আলম, মাতা- আনোয়ারা বেগম, সাং- ছোট শালঘর, অদু মিয়ার বাড়ী, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, বর্তমানে ইসহাকের পুল, জমির সওদাগরের টিনসেড ঘরের ভাড়াটিয়া, থানা- বাকলিয়া ২। মোঃ সুমন (২৭), পিতা- মোঃ রেনু মিয়া, মাতা- শহিদা বেগম, সাং- রাজামেহের, ভদলবাড়ী, ৩নং ওয়ার্ড, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- রেলওয়ে ষ্টেশন (ভাসমান), থানা- কোতোয়ালী ৩। মোঃ দেলোয়ার হোসেন (৪৯), পিতা- মৃত এরশাদ আলী, মাতা- শরিফা খাতুন, সাং- লাতুয়ারমুরা, পুলিশ এরশাদের বাড়ী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমানে সাং- রেলওয়ে ষ্টেশন (ভাসমান), থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ৪। শামীম পাটোয়ারী (২০), পিতা- সেলিম পাটোয়ারী প্রকাশ কামাল, মাতা- মর্জিনা বেগম, সাং- দক্ষিন দিঘলদী (বাবুরহাট কল্পনা ব্রীজ), শহীদ পাটোয়ারীর বাড়ী, থানা- মতলব দক্ষিন, জেলা- চাঁদপুর, বর্তমানে বিআরটিসি, সবুজের বাড়ীর ভাড়াটিয়া, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ৫। মাইল্যা (২৩), পিতা- আব্দুল গনি, মাতা- ফিরোজা বেগম, সাং- ওলান পাড়া, মতি মিয়ার বাড়ী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- ব্রাজঘাট (ভাসমান) থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম।

[৫] গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়