শিরোনাম
◈ ৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের ◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়, সবাইকে সৎ হতে হবে, ডা. খুরশীদ আলম

লাইজুল ইসলাম : [২] শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার খুরশীদ আলম বলেন, ব্যক্তিগতভাবে আমরা যদি সৎ না হই তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির কথা যদি বলেন, আমি বলবো দুর্নীতির দায় আমাদের সবার, এই দায় এড়াতে পারি না। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি।

[৩] তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন। ভুলত্রুটিও ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলবো, আমরা যদি কোনও ভালো কাজ করি তাহলে সেটাও তুলে ধরবেন।

[৪] নতুন মহাপরিচালক হিসেবে নিজের চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, কোভিড মহামারির সময় যে সমস্যাগুলো ফেস করছি তা যেনো দূর করতে পারি সেই চেষ্টাই আগে করবো। এখন সামনে কোভিড সমস্যাই বড় চ্যালেঞ্জ। তাছাড়া প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সম্মান ও ইজ্জত নিয়ে তা শেষ করতে সবার কাছে দোয়া চাইছি। সেই সঙ্গে মহামারিতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান তিনি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়