শিরোনাম
◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দরে দুই দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ ৩ দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে : প্রেসসচিব ◈ প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিল হতে পারে যে কারণে ◈ আন্তর্জাতিক বাজারে স্বর্ণ-রুপা-তেলের বড় দরপতন

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম দিন নিজেদের করে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

রাহুল রাজ : [২] ম্যানচেস্টারে শুক্রবার প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান। পোপ ৯১ ও বাটলার ৫৬ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন পঞ্চম ইকেটে দুজন উপহার দিয়েছেন ১৩৬ রানের জুটি।
[৩] ওল্ড ট্র্যাফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডম সিবলিকে প্রথম ওভারেই এলবিডবি্লউ করে বিদায় করেন
কেমার রোচ। সিরিজে দ্বিতীয়বার শূন্য রানে আউট হন ইংলিশ ওপেনার।

[৪] শুরুর কঠিন সময় মাটি কামড়ে পার করে দিয়েছিলেন ররি বার্নস ও জো রুট। জমে উঠতে শুরু করেছিল তাদের জুটি। এমন সময়ে রান আউট হয়ে যান রুট। টানা দুই ইনিংসে রান আউট হলেন স্বাগতিক অধিনায়ক।

[৫] ক্যারিবিয়ানদের আঁটসাঁট বোলিংয়ে প্রথম সেশনে ইংল্যান্ড তুলতে পারে কেবল ৬৬ রান। চিত্রটা পাল্টায়নি দ্বিতীয় সেশনেও, আসে কেবল ৬৫ রান।

[৬] আগের টেস্টে দুই ইনিংসেই ভোগানো বেন স্টোকসকে এবার আগেভাগেই ফেরাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ এক ডেলিভারিতে অলরাউন্ডারকে বোল্ড করে
দেন রোচ। ভাঙে আরেকটা সম্ভাবনাময় জুটি।

[৭] ফিফটি ছোঁয়ার পর বেশিদূর যেতে পারেননি বার্নস। রোস্টন চেইসের বলে স্লিপে ধরা পড়েন রাকিম কর্নওয়ালের হাতে। ১৪৭ বলে চারটি চারে ৫৭ রান করেন
বার্নস।

[৮] শুরুতে বেশ সাবধানী ছিলেন পোপ ও বাটলার। ইংল্যান্ডের প্রথম ৬০ ওভারে বাউন্ডারি ছিল কেবল ১০টি। থিতু হওয়ার পর শট খেলতে শুরু করেন দুই ব্যাটসম্যান, বাড়ে রানের গতি। ৪ উইকেটে ১৩১ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া দলটি শেষ সেশনে যোগ করে ১২৭ রান।

[৯] বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের সবশেষ জুটি বিচ্ছিন্ন করতে পারেনি ক্যারিবিয়ানরা। আলোকস্বল্পতায় আগেভাগেই খেলা শেষ হওয়ায় দ্বিতীয় নতুন বলে জুটি ভাঙার খুব একটা চেষ্টা করতে পারেনি তারা।

[১০] সিরিজে আগের চার ইনিংসের তিনটিতে পোপ করেছিলেন ১২ রান। তার সামনে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির হাতছানি। ১৪২ বলে ১১ চারে খেলছেন ৯১ রানে।
১৪ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন বাটলার। শুরুতে বেশ সময় নেওয়া এই কিপার-ব্যাটসম্যান হাঁকিয়েছেন দুটি ছক্কা।

[১১] আগের টেস্টে জেতা ইংল্যান্ড দলে এনেছে দুটি পরিবর্তন। জ্যাক ক্রলি ও স্যাম কারানের জায়গায় দলে ফিরিয়েছে জেমস অ্যান্ডারসন ও জফ্রা আর্চারকে।
সফরকারী দলে পরিবর্তন একটি। পেসার আলজারি জোসেফের জায়গায় খেলছেন অফ স্পিনিং অলরাউন্ডার কর্নওয়াল।

[১২] সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৫.৪ ওভারে ২৫৮/৪ (বার্নস ৫৭, সিবলি ০, রুট ১৭, স্টোকস ২০, পোপ ৯১*, বাটলার ৫৬*; রোচ ১৮.৪-২-৫৬-২, গ্যাব্রিয়েল ১৮-৪-৪৭-০, হোল্ডার ২০-৫-
৪৫-০, কর্নওয়াল ২১-৪-৭১-০, চেইস ৮-২-২৪-১)

  • সর্বশেষ
  • জনপ্রিয়