শিরোনাম
◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু ◈ সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী শারমিন জাহান গ্রেপ্তার

সুজন কৈরী : [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল এন ৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলার আসামি শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের রমনা জোন।

[৪] গোয়েন্দা বিভাগের রমনা জোনের ডিসি এইচ এম আজিমুল হক বলেন, মাস্ক কেলেঙ্কারির ঘটনায় বিএসএমএমমইউ কর্তৃপক্ষ শাহাবাগ থানায় মামলা করেছে। ওই মামলার আসামি মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান। এরপর শুক্রবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর শাহবাগ এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়