শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশুপুত্র অর্চির ছবি অবৈধভাবে তোলায় পাপারাজ্জির বিরুদ্ধে হ্যারি-মেগানের মামলা

দেবদুলাল মুন্না:[২] বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উচ্চ আদালতে মামলাটি দায়ের করা হয়। এই মামলার বিষয়ে হ্যারি এবং মেগানের আইনজীবী একটি বিবৃতিতে বলেন, বাড়িতে ছেলের গোপনীয়তার অধিকার রক্ষা করতে সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান এই মামলা করেন। বিবিসি

[৩] যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড ভার্জ নিউজ জানায়, হ্যারি ও মেগানের অভিযোগে বলা হয়েছে, পাপারাজ্জিরা দিনরাত সার্বক্ষণিক হ্যারি ও মেগানকে অনুসরণ করেন। তারা তাদের লস অ্যাঞ্জেলেসের বাসস্থান পর্যন্ত অনুসরণ করেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের মতো উড্ডয়নশীল যানের মাধ্যমে নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করছে।

[৪] আর্থিকভাবে স্বাবলম্বী হতে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে এখন যুক্তরাষ্ট্রের লস আঞ্জেলেসে বসবাস করছেন সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান। গত বুধবার পাপারাজ্জিরা তাদের শিশুপুত্রের ছবি তুলেছে।

[৫]এর আগে গোপনীয়তার অধিকার ভাঙ্গার অভিযোগে যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকাগুলোর বিরুদ্ধেও ক্ষুব্ধ হয়েছিলেন হ্যারি ও মেগান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়