শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা থেকে সুস্থ ৯৫ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ

ডেস্ক রিপোর্ট : বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৫৬ লাখ ৫১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৪ লাখ ৭৯ হাজার ৯২৯ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ২৫৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯৫ লাখ ৩৫ হাজার ২০৮ জন সুস্থ হয়ে উঠেছে। এনটিভি

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৯ লাখ ৭৯ হাজার ৬১৭ জন, ব্রাজিলে ১৫ লাখ ৭০ হাজার ২৩৭, ভারতে আট লাখ ১৭ হাজার ৫৯৩, রাশিয়ায় পাঁচ লাখ ৮০ হাজার ৩৩০ জন, চিলিতে তিন লাখ ১১ হাজার ৪৩১, পেরুতে দুই লাখ ৫৫ হাজার ৯৪৫, ইরানে দুই লাখ ৪৭ হাজার ২৩০, মেক্সিকোতে দুই লাখ ৩৬ হাজার ২০৯, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ ৩৬ হাজার ২৬০, পাকিস্তানে দুই লাখ ১৩ হাজার ১৭৫, সৌদি আরবে দুই লাখ ১৩ হাজার ৪৯০, তুরস্কে দুই লাখ ছয় হাজার ৩৬৫, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, ইতালিতে এক লাখ ৯৭ হাজার ৮৪২, জার্মানিতে এক লাখ ৮৯ হাজার, বাংলাদেশে এক লাখ ১৯ হাজার ২০৮, কাতারে এক লাখ পাঁচ হাজার ১৮, কানাডায় ৯৮ হাজার ৫১৯ জন, ফ্রান্সে ৮০ হাজার ৪৭২ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৮৭৩ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৫০ হাজার ৮৪৮ জন, কুয়েতে ৫২ হাজার ২৪৭, সিঙ্গাপুরে ৪৫ হাজার ১৫, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৮১৬৭, অস্ট্রেলিয়ায় আট হাজার ৬৫৬ ও মালয়েশিয়ায় আট হাজার ৫৭৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পাঁচ লাখ ৭৫ হাজার ৫২৫ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

  • সর্বশেষ