শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে চব্বিশ ঘণ্টায় ৭৬ হাজার আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : দুই-তিন দিনের ব্যবধানে ফের ৭০ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত দেখল যুক্তরাষ্ট্র। আবার বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশ রূপান্তর

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ৭৬ হাজার ৫৭০ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

এই নিয়ে টানা ১০ দিন ৬০ হাজারের বেশি আক্রান্ত দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে. যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

সবশেষ একদিনে করোনায় আক্রান্তদের মধ্যে চব্বিশ ঘণ্টায় আরও ১ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৬৭ জনে। আক্রান্তের মতো মৃত্যুর তালিকায়ও অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।

দেশটিতে নতুন সংক্রমণ বেশি দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আলাবামা, ইদাহো ও ফ্লোরিডা থেকে একদিনে রেকর্ড মৃত্যুর খবর এসেছে।

করোনার সংক্রমণ ঊর্ধ্বগতিতে থাকলেও এসব অঙ্গরাজ্যের কোনো কোনো জায়গায় বিধিনিষেধ শিথিল করার নমুনা দেখা যাচ্ছে।

এদিকে, ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা আরও বেশি। আক্রান্ত ৪১ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়