শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উদ্যোক্তাদের পণ্য অনলাইনে বিপণনের জন্য বিসিক ও ঐক্য ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষর

মো. আখতারুজ্জামান : [২] করোনা মহামারী পরিস্থিতিতে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম ঐক্য স্টোরের মাধ্যমে বিপণনের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এবং ঐক্য ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

[৩] কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক আয়োজনসহ বিসিকের কার্যক্রমের প্রচার প্রচারণায় এক সাথে কাজ করবে বিসিক ও ঐক্য ফাউন্ডেশন।

[৪] বৃহস্পতিবার বিসিক সম্মেলন কক্ষে বিসিকের পক্ষে বিসিক সচিব মোস্তাক আহমেদ এবং ঐক্য ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান দেওয়ান মাহফুজুল হক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

[৫] বিসিক চেয়ারম্যান বলেন, বিসিক ও ঐক্য ফাউন্ডেশনের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য অলনাইনে বিপণন করতে পারবেন। উদ্যোক্তাগণ ঐক্য ফাউন্ডেশনের অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম ঐক্য স্টোরের মাধ্যমে বিপণনের মাধ্যমে করোনা মহামারীর ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন।

[৬] নসমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ড. গোলাম মো. ফারুক, পরিচালক, নেপাল চন্দ্র কর্মকার, উপ-সচিব, শিল্প মন্ত্রণালয়, মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়