শিরোনাম
◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত চিকিৎসকের স্বাক্ষর দিয়ে রিপোর্ট, বরিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মামুন :[২] সিলগালা করে দেয়া ‘দি সেন্ট্রাল মেডিক্যাল সার্ভিস’ নামের ডায়াগনস্টিক সেন্টারটি  নগরীর জর্ডন রোডে ‍অবস্থিত।

[৩] বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন, ব্যাব-৮ ও জেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।  ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে  দেয়ার পাশাপাশি চিকিৎসক ও দুই মালিককে ছয় মাস করে কারাদণ্ড  দেয়া হয় ভ্রাম্যমাণ আদালতে।

[৪]দণ্ডপ্রাপ্তরা হলেন- চিকিৎসক নুরে আলম সরোয়ার সৈকত, মালিক একে চৌধুরী ও জসিম উদ্দিন মিলন মুন্সি।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, সাজাপ্রাপ্ত চিকিৎসক সৈকত বিসিএস পাশ না হয়েও নানা ডিগ্রি তার নামের  সঙ্গে ব্যবহার করে কর্মরত ছিলেন। নিয়মিত ডাক্তার গাজী আহসান উল্লাহ ১৯ জুলাই মারা গেলেও   অভিযুক্তরা মৃত চিকিৎসকের স্বাক্ষর ব্যবহার করে নিয়মিত রোগীদের প্যাথলজিক্যাল বিভিন্ন টেস্টের রিপোর্ট বানিয়ে অর্থ উপার্জন করতেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়