শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটের হাই পারফরম্যান্স ক্যাম্প শ্রীলঙ্কায় হতে পারে

স্পোর্টস ডেস্ক : [২] করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের ক্রিকেট অঙ্গন সচল হতে শুরু করেছে। কদিন আগেই ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট চালু করছে বিসিবি।

[৩] পরিকল্পনা অনুযায়ী দেশে এইচপির অনুশীলনের সঙ্গে শ্রীলঙ্কাতে ক্যাম্প করার কথা ভাবছে বিসিবি। এমনটাই জানিয়েছেন, বিসিবি এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। বুধবার এইচপি কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি।

[৪] দুর্জয় বলেছেন, শ্রীলঙ্কা যদি আমরা যাই সেখানে ম্যাচ খেলবো, ট্রেনিং করবো। তার আগেও তো আমাদের একটা প্রস্তুতির দরকার কোথাও যাওয়ার আগে। সেটা তো এখান থেকেই শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে। সেটাও মাথায় আছে।

[৫] দেশে পর্যাপ্ত সময় সুযোগ না পেলে শ্রীলঙ্কাতেও এইচপি ক্যাম্প করার চিন্তার কথা জানান তিনি। এটা নিয়ে তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানালেন দুর্জয়। - ক্রিকফ্রেঞ্জ

  • সর্বশেষ
  • জনপ্রিয়