শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্ট করে ঢুকতে হবে আরব আমিরাতে

লাইজুল ইসলাম : [২] ইউএই সরকার বৃহস্পতিবার (২৩ জুলাই) ঘোষণা করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর দিয়ে যে দেশেই যাত্রা করুক না কেন দেশটির নাগরিক, বাসিন্দা, পর্যটক এবং ট্রানজিট যাত্রীসহ প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করা বাধ্যতামূলক।

[৩] ১ আগস্ট থেকে পিসিআর টেস্ট কার্যকর করা হবে সংযুক্ত আরব আমিরাতের সব বিমানবন্দরে। দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং অন্য যে কোনও দেশের নাগরিক যারা প্রয়োজনে ভ্রমণ করছেন তাদের কোভিড-১৯ পরীক্ষা করে প্লেনে উঠতে হবে।

[৪] নাগরিক ও বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই নতুন নিয়ম সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত সকল এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়