শিরোনাম
◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল বিশ্বকাপের মতোই : ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক : [২] গত সোমবার স্থগিত করা হয়েছে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একদিন পরই এলো আইপিএল আয়োজনের খবর। দিনকয়েক ধরে চলা গুঞ্জনই হলো সত্যি। এবারের আইপিএল হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলেও ম্যাক্সওয়েলের সামনে আছে আরেকটা বিশ্বকাপ, সেটা হচ্ছে আইপিএল!

[৩] ম্যাক্সওয়েলের মতে আইপিএল হচ্ছে সংক্ষিপ্ত ফর্মেটের বিশ্বকাপ। করোনাকালেও আইপিএল খেলতে মুখিয়ে এই অজি তারকা অলরাউন্ডার। বিশ্বকাপ স্থগিত নিয়ে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসকে ম্যাক্সওয়েল বলেন, “নিজেদের ঘরের মাঠে যখনই হোক বিশ্বকাপ, আপনি সবসময়ই খেলার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের মনে হচ্ছিল যে, টি-টোয়েন্টি দল হিসেবে আমরা গুছিয়ে উঠছি।”

[৪] চলতি বছর আইপিএল খেলা নিয়ে তিনি বলেন, “আইপিএলের ব্যাপারে আপনাকে এখন অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষায় আছি সবার থেকে শোনার জন্য যে, ভ্রমণ এবং কোয়ারেন্টাইনের মধ্যে কীভাবে কী করা যাবে এবং করা যাবে না। যদি সবকিছু স্বচ্ছভাবে জানিয়ে দেয়া হয়, তাহলে আমার সেখানে (আইপিএল খেলতে) না যাওয়ার কোনো কারণ নেই।”

[৫] “বিদেশিদের জন্য দারুণ একটি সুযোগ এই আইপিএল। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়রা কাঁধে কাঁধ রেখে সমানে সমান লড়াই করে। এটা বিশ্বকাপের মতোই, তবে হয়তো খানিক ছোট পরিসরে। যদি সবকিছু ঠিকভাবে এগোয়, তাহলে আমি এতে খেলতে চাই।”– যোগ করেন হার্ডহিটার খ্যাত ব্যাটসম্যান।
-দ্যা ক্রিকেট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়