শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডকালে সবচেয়ে বড় বিনিয়োগ, ৫ বিলিয়ন ডলারে নোবল এনার্জিকে কিনছে শেভরন

রাশিদ রিয়াজ : [২] আন্তর্জাতিক জালানি শিল্পে কোভিড প্রাদুর্ভাবের পর এত বড় বিনিয়োগ আসেনি। সোমবার শেভরন এ বিনিয়োগের কথা জানান দেয়। নোবলের শেয়ার হোল্ডাররা শেভরনের শেয়ার পাবেন। যদিও একই দিন নোবলের শেয়ার মূল্য ২.৭ শতাংশ হ্রাস পায়। সিএনএন

[৩] শেভরন এমন এক সময়ে এ বিনিয়োগ করতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্রের শুধু নয় বিশে^র জালানি শিল্প কোভিডে দরপতনে আক্রান্ত। চাহিদা নেই এবং যানবাহন ও বিমান চলাচল বন্ধ। মানুষ কম জালানি কিনছে, পরিবহন কমে এসেছে আশঙ্কাজনক হারে।

[৪] এ পরিস্থিতিতে অনেক জালানি কোম্পানি বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। এক সমীক্ষায় দেখা যায় গত মাসে শেল ওয়েল কোম্পানির ৩০ শতাংশ বিনিয়োগকারী ব্যারেল প্রতি ৩৫ ডলার বাজার দরে দুশ্চিন্তায় আটকে আছেন। ব্যারেল প্রতি তেলের দর ৪০ ডলারের অপেক্ষায় রয়েছেন অধিকাংশ বিনিয়োগকারী।

[৫] ঠিক এই সময়ে শেভরনের বিনিয়োগকে সুযোগের ব্যবহার হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। ৫ বিলিয়ন ডলারে নোবল এনার্জির যে সম্পদ অধিগ্রহণ করতে যাচ্ছে শেভরন তা স্বাভাবিক বাজার ও চাহিদার সময় কখনো সম্ভব হত না। তবে নোবল এনার্জির ৮ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে যা লেনদেন মূল্যে ১৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

[৬] তারপরও নোবলের অনেক তেল-গ্যাস ক্ষেত্র রয়েছে যেখানে এখনো অনুসন্ধান শুরু হয়নি এবং তা সম্ভাবনাময় বলে মনে করছেন এনভেরাসের সিনিয়র বিশ্লেষক এ্যান্ড্রু ডিটমারের। বছরে কম করে হলে শেভরন নোবল এনার্জি থেকে ৩০০ মিলিয়ন ডলার আয় করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়