শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ শবনম জাহানের পদাবনতি

ঢাবি প্রতিনিধি : [২] সোমবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পর্যালোচনা কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়৷ এই প্রতিবেদনের ভিত্তিতেই এসব সিদ্ধান্ত হয়।

[৩] গত বছরের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ভোটের আগেই বস্তাভর্তি সিলমারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় তাকে সাময়িক চাকরিচ্যুত করেছিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তাকে কেন স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা পর্যালোচনা করতে একটি কমিটিও করা হয়েছিল।

[৪] সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক শবনম জাহানকে স্থায়ী অব্যাহতি না দিয়ে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েেেছ। নির্বাচনে অনিয়মের ঘটনায় গত বছরের মার্চের সিন্ডিকেট সভায় তাকে এককভাবে দায়ী করা হলেও পর্যালোচনা কমিটির প্রতিবেদনে হলের দুজন আবাসিক শিক্ষককেও দায়ী করা হয়েছে। ওই দুই শিক্ষককে সিন্ডিকেট 'সতর্ক' করেছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়