শিরোনাম
◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে জেল ও জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ[২] বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ওষুধ আইন ভঙ্গের অপরাধে তিন ঔষধ ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ।

[৩] সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও র‌্যাব-১২ বগুড়া। টানা দুই ঘন্টা ধরে চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এসময় আদালতকে সহযোগিতা করেন র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালকসহ র‌্যাব-১২ সদস্যরা।

[৪] সরকারের নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ওষুধ বিক্রির দায়ে উত্তরণ ফার্মেসীর মালিক আপেল মাহমুদ, বাদশা ফার্মেসীর মালিক হামিদ খান বাদশা এবং আমিনুল মেডিকেলের মালিক খোরশেদ আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে, ড্রাগ লাইসেন্স বিহীন সাকিব ফার্মেসীর মালিক আতাউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত

[৫] র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, সরকারের নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ওষুধ বিক্রির দায়ে তিন ঔষধ ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে, ড্রাগ লাইসেন্স বিহীন সাকিব ফার্মেসীর মালিক আতাউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

  • সর্বশেষ