শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের কারণে ইতিহাসে প্রথমবারের মতো বাতিল ব্যালন ডি’অর

রাহুল রাজ : [২] অবশেষে ব্যালন ডি’অর প্রদানকারী ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ঘোষণা দিয়েছে, ‘ল্যাক অব সাফিসিয়েন্ট ফেয়ার কন্ডিশন’-এর কারণে ২০২০ সালের সেরা পারফরমারের পুরস্কার দেয়া হবে না।

[৩] ১৯৫৬ সালে ব্যালন ডি’অর পুরস্কার প্রবর্তনের পর থেকে এই প্রথম কোনো কারণে বিশ্বসেরা ফুটবলারের ব্যক্তিগত সম্মাননাটি দেয়া হচ্ছে না।

[৫] ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ মনে করছে, করোনার কারণে যে অবস্থায় ফুটবল খেলা হয়েছে এবার, তাতে করে সত্যিকারের পারফরমার খুঁজে বের করা কঠিন। যে মানদণ্ডে ব্যালন ডি’অর দেয়া হয়, সেই মানদণ্ডই হয়তো এবার আর কোনো ফুটবলারের মধ্যে পাওয়া যাবে না। এ কারণেই, এবারের ব্যালন ডি’অর পুরস্কারটি না দেয়ার সিদ্ধান্ত।

[৬] গত এক দশকেরও বেশি সময় ধরে ব্যালন ডি’অর পুরস্কারটি দখলে রেখেছেন বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি রেকর্ড ৬বার এবং রোনালদো এই পুরস্কারটি জিতেছেন ৫ বার। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়