শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউয়ে নকল মাস্ক নিয়ে চিকিৎসকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া

লাইজুল ইসলাম : [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের দেয়া হয়েছে নকল মাস্ক। থ্রি-এম কোম্পানির মাস্কের গায়ে লেখায় ভুলের অভাব নেই। চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের মাস্ক দেখলেই বোঝা যায় এগুলো নকল।

[৩] এ বিষয়ে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, শোকজ করার পর সরবরাহকারী প্রতিষ্ঠান তিন দিনের সময় পেয়েছে। তাদের শোকজের উত্তরের অপেক্ষায় আছি। এরমধ্যে এন-৯৫ মাস্ক নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলবে।

[৪] ব্রিগেডিয়ার জেনারেল বলেন, এই মুহুর্তে এ বিষয়ে আর কিছু বলা যাবে না। তবে তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে মামলা করা হবে।

[৫] জুলফিকার আহমেদ বলেন, এই মাস্ক আমরাই এনেছি। অর্ডার আমরাই করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরাই নিবো।

[৬] মাস্কের বিষয়ে প্রশ্ন ওঠায় চিকিৎসকদের কাছ থেকে সেগুলো ফেরত নেয়া হয়েছে। হাসপাতালটির উপ-পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, এই বিষয়টি নিয়ে হাসপাতালের গেলো কয়েকদিন ধরে ঝামেলা হচ্ছে। চিকিৎসকদের মধ্যে মাস্ক সমস্যা চাপা ক্ষোভ বিরাজ করছে।

[৭] বিএমএ’র মহাসচিব ডা. এহেতেশাম বলেন, এতে আমরা সাংঘাতিক ভাবে উদ্বিঘ্ন। এভাবেই ডাক্তাররা আক্রান্ত হবে। মারা যাবে। দায়িত্বশীলদের এসব বিষয়ে আরও সচেতন ও সতর্ক হওয়া উচিত। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়