শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় অবৈধভাবে গ্যাস ফিলিং করায় ১ লক্ষ টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি: [২] চট্টগ্রামের পটিয়ায় অবৈধ ও ঝুকিপূর্ণভাবে প্রাণহানিকর সিলিন্ডার গ্যাসের ফিলিং করার দায়ে ৩ জনকে আটক করে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান এবং ৪১টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার রাতে উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসানসহ এ অভিযান পরিচালনা করেন।

[৩] এ সময় তারা ৩৩ লিটারের বোতল থেকে ঝুকিপূর্ণভাবে ছোট ১২ লিটার বোতলে ভর্তি করছিল। মুলহোতা মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজের মালিক ফরহানুল ইসলাম টিপু পালিয়ে গেলেও ৩ জন কর্মচারীকে আটক করা এবং গ্যাস সিলিন্ডারের ৩৩ লিটারে বোতল ১৭টি ও ১২ লিটারে ছোট ২৪টি বোতল জব্দ করা হয়। আটককৃত হলেন আইয়ুব খান (২৪), মো. ইদ্রিস (২৬) ও মো. শহিদ (২৩)।

[৪] এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান জানিয়েছেন, অবৈধভাবে ঝুুকিপূর্ণ প্রাণহানিকর সিলিন্ডার গ্যাসের ফিলিং করার খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয় পরে তাদের মুছলেখা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং প্রতিষ্ঠানের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়