শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরান থেকে ২৫ বছর তেল নেয়ার নিশ্চয়তা দিচ্ছে চীন

ডেস্ক রিপোর্ট : [২] ইরান থেকে আগামী ২৫ বছর অপরিশোধিত জ্বালানি তেল আমদানির নিশ্চয়তা দিচ্ছে চীন। ইরান ও চীনের মধ্যকার সম্ভাব্য ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তিতে বেইজিং এই নিশ্চয়তা দেবে।

চীনে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত মেহেদি সাফারি ‌এই তথ্য জানিয়েছেন।

[৩] তিনি বলেন, চীন এ মুহূর্তে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ খুঁজছে। আগামী ছয় বছরে চীনের জ্বালানি চাহিদা দ্বিগুণেরও বেশ হবে যার ফলে প্রতিদিন দেশটির জ্বালানি চাহিদা এক কোটি ১০ লাখ ব্যারেলে পৌঁছাবে।

চীন বর্তমানে দৈনিক চাহিদার অর্ধেকেরও বেশি তেল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে নিচ্ছে যার পরিমাণ ৫৫ লাখ ব্যারেল। পারস্য উপসাগরের দীর্ঘ উপকূল জুড়ে ইরানের অবস্থান থাকার কারণে এ অঞ্চলে ইরান অত্যন্ত প্রভাবশালী দেশে পরিণত হয়েছে।

[৪] ইরানের তাসনিম বার্তা সংস্থাকে সাফারি বলেন, তেহরানের সঙ্গে চীন যে দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি করতে চায় তার মূল কারণ হলো বেইজিংয়ের ওপর আমেরিকার চাপ। মার্কিন চাপের মুখে বেইজিং দিন দিন ইরানের ভেতর দিয়ে পশ্চিমমুখী সিল্ক রোড চালু করার চেষ্টা করছে। চীনের সঙ্গে চুক্তি হলে ইরান নানাভাবে লাভবান হবে বলেও সাফারি মন্তব্য করেন। বিডি-প্রতিদিন, যুগান্তর

  • সর্বশেষ