শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো আজ মাঠে অনুশীলনে নেমেছে ক্রিকেটাররা। চার স্টেডিয়ামে ৮ ক্রিকেটার সেরেছেন প্রথম দিনের অনুশীলন। তবে ক্রিকেটারদের বড় একটা অংশ এখনই নামছেন না অনুশীলনে। যেখানে রয়েছে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের নাম।

[৩] অবশ্য নামে মাঠে নামার মতো পরিস্থিতিতে এখনও নেই টাইগারদের ড্যাশিং এই ওপেনার। কারণ, কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছেন তিনি। অন্ত্রে ব্যাথা অনুভব করছেন তামিম। আর এর জন্যই ইংল্যান্ডের লন্ডনে যাচ্ছেন। দেশেই কয়েকটি প্যাথলজি পরীক্ষা করিয়েছেন। কিন্তু ডাক্তাররা এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না।

[৪] আর তাই উন্নত চিকিৎসা করতে লন্ডনে পাড়ি জমাতে হচ্ছে টাইগার অধিনায়ককে। ইতিমধ্যে লন্ডনের ডাক্তারের সাথে কথা বলেছেন তামিম। সেখানে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন বিধিসহ সব ধরনের স্বাস্থ্য নিয়ম মেনেই চিকিৎসা নেবেন তিনি।

[৫] তামিম বলেন, ‘গত এক মাসে তিনবার এমন ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না, বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরো কিছু পরীক্ষা করাতে হবে। এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে। লন্ডনের ডাক্তারের সঙ্গে কথাও হয়েছে। তবে ওখানে ১৪ দিনের কোয়ারেন্টিনের ঝামেলা আছে। এর পরও ভাবছি প্রথম সুযোগেই লন্ডন যাব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়