শিরোনাম
◈ দ‌্য হানড্রেড ব‌লের খেলায় পাকিস্তানের উসমান ও আবরার  ◈ সূর্যকুমার বিশ্বকাপ জয়ের পরই নেতৃত্ব হারাতে চলেছেন! ◈ ঈদের আগেই মাঠ প্রশাসনে বড় রদবদল: নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত ◈ বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল সিগারেট বাজারজাত, ঈশ্বরদীতে আটক ২

ঈশ্বরদী প্রতিনিধি: [২] ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১ লাখ ৬০ হাজার শলাকা ডার্বি সিগারেট ও মনোমহন সিগারেটে ৮৪ হাজার শলাকায় ব্যবহৃত অবৈধ ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে আটক করেছে পুলিশ।

[৩] রোববার বিকেলে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় পুলিশ।

[৪] আটকেরা হলেন-ব্যবসায়ী শাজাহান আলী (৪০) ও মনোমহন সিগারেটের সেলসম্যান এস আর রানা।

[৫] ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছিলিমপুর বাজার থেকে ব্যবসায়ী শাজাহান আলী (৪০) ও দাশুড়িয়া বাজার থেকে মনোমহন সিগারেটের সেলসম্যান এস আর রানাকে আটক করেছে। এসময় প্রায় ৭ লাখ টাকার ডার্বি সিগারেট এবং আড়াই লাখ টাকার নকল ব্যান্ডরোলসহ মনোমহন সিগারেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা ডার্বি ও নকল ব্যান্ডরোল ব্যবহৃত সিগারেটের মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা।

[৬] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। অবৈধ মজুদদার ও নকলবিরোধী এ অভিযান চলবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়