শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রীয় মর্যাদায় মিঠামইনে রাষ্ট্রপতির ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

জেরিন আহমেদ: [২] রোববার বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রপতি ছোট ভাইয়ের দ্বিতীয় জানায় অংশ নেন। তিনি আবদুল হাইয়ের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে আবদুল হাইকে সমাহিত করা হয়।

[৩] এর আগে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মরদেহ মিঠামইনের কামালপুর হেলিপ্যাডে নেওয়া হয়। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজার আগে তার কফিনে শ্রদ্ধা জানান বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেয়।

[৪] আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই তার নমুনা পরীক্ষা করা হয়। তার করোনা শনাক্ত হলে ৫ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১২ জুলাই থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। ১৬ জুলাই দিবাগত রাত সোয়া ১টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সূত্র: বিডি নিউজ, ডেইলি বাংলাদেশ, সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়