শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে পরীক্ষা নেয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা পরিচালককে কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি: [২] জেলার মহানগরের কোনাবাড়ীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার অভিযোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] এ সময় এক স্কুল পরিচালককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার সকালে কোনাবাড়ীতে অক্সফোর্ড মডেল স্কুল, অরবিটাল এডু কেয়ার স্কুল ও জরুন ন্যাশনাল স্কুলে পরীক্ষা নেয়া হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসেস্ট্রট রাবেয়া পারভেজ।

[৪] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ায় কোনাবাড়ি জরুন ন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ঐ স্কুলের শিক্ষিকা দুলালী বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে অরবিটাল এডু কেয়ার স্কুলের প্রধান শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা ও অক্সফোর্ড মডেল স্কুলের শিক্ষক লুৎফর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৫] এ সময় মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ ও আনসার বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কোনাবাড়ি টাঙ্গাইল শাহীন স্কুলে সবাই তালা ঝুলিয়ে পালিয়ে যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ