শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনের ফুটবল কিং রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ দুই বছর পর আবার স্পেনের ফুটবল রাজার মুকুট ফিরে পেলো। বৃহস্পতিবার দিবাগত রাতে ভিয়ারিয়ালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই লা লিগার ২০১৯-২০ মৌসুমের শিরোপা জয় করলো দলটি।

[৩] ঘরের মাঠ আলফ্রেদো দি স্তিফানো স্টেডিয়ামে এদিন ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারায় রিয়াল। সবশেষ তারা লিগ শিরোপা জিতেছিল ২০১৬-১৭ মৌসুমে। এরপর টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। রিয়াল এই দুই মৌসুম রানার্সআপও হতে পারেনি।

[৪] জয় পেলেই শিরোপা, এমন সমীকরণ নিয়েই এদিন মাঠে নেমেছিল রিয়াল। এমন দিনে দলের পক্ষে দুটি গোলই এসেছে করিম বেনজেমার পা থেকে। মৌসুমে রিয়ালের শিরোপার পেছনে যার পারফরম্যান্সের বেশ বড় অবদান।

[৫] ২৯ মিনিটে প্রথম গোলের পর ৭৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল আদায় করেন বেনজেমা। তবে ৮৩ মিনিটে ভিসেন্ত ইবোররা গোল করে ভিয়ারিলারের পক্ষে ব্যবধান কমান।

[৬] শেষ দিকে রিয়ালকে বেশ বেগ পেতে হয়েছে লিড ধরে রাখতে। বিশেষ করে যোগ করা সময়ে তো ম্যাচে প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিল ভিয়ারিয়াল। রক্ষা করেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। দুই বারের প্রচেষ্টায় তার অসাধারণ সেই সেভে এদিন রিয়ালের জয় নিশ্চিত হয়েছে বলতে গেলে। ম্যাচের সেরা খেলোয়াড়ও তাই তিনিই।

[৭] এরপর অবশ্য রিয়াল একবার বল জালে জড়িয়েছিল। কিন্তু মার্কো আসেনসিওর সেই গোল বাতিল হয় আগেই বেনজেমার হাতে বল লাগায়। তবে রিয়ালের শিরোপা উৎসবে তা বাধ সাধতে পারেনি। সব মিলে স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের এটি ৩৪তম শিরোপা।

[৮] করোনা বিরতি কাটিয়ে জুনে ফের লিগ শুরুর পর জিদানের দল এদিন টানা ১০ ম্যাচ জিতে নেয়। শেষ রাউন্ডের আগে যারা দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। ৩৭ ম্যাচে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে ২৪ জয় আর ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট বার্সেলোনার।

[৯] ম্যাচ শেষে এদিনই রিয়াল মাদ্রিদের হাতে ট্রফি তুলে দিয়েছে লিগ কর্তৃপক্ষ। ২০১৭ সালে জিদানের অধীনে সবশেষ লিগ শিরোপা জিতেছিল তারা। এরপর জিদান দায়িত্ব ছেড়েছিলেন। দ্বিতীয় মেয়াদে জিদানের কোচিংয়েই শিরোপার খরা কাটল দলটির। এরই মধ্যে জিদান নিজেকে ক্লাব ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবেও প্রতিষ্ঠা করেছেন।

  • সর্বশেষ