শিরোনাম
◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত ◈ আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রপতির ছোট ভাই আব্দুল হাই কোভিডে মারা গেছেন

সালেহ্ বিপ্লব: [২] রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ছোট ভাই ও  সহকারী একান্ত সচিব  রাত ২টার দিকে ঢাকার সিএমএইচ-এ মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।

[৩] তিনি জাতীয় সংসদের গণসংযোগ বিভাগের সাবেক উপ-পরিচালক। তার আগে  কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারী কলেজের’  সহকারী অধ্যাপক ছিলেন। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।

[৪] মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা ভাইরাসে আক্রান্ত হলে ১০ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

[৫] তার ছেলে ব্যবসায়ি সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন।’
  • সর্বশেষ
  • জনপ্রিয়