শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডে দু’বারের পরীক্ষায় নেগেটিভ পাকিস্তানি স্পিনার কাশিফ ভাট্টি, ফিরছেন স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিতে আর কোনো বাধা নেই কাশিফ ভাট্টির। ইংল্যান্ডে দু’বারের কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে তার।

[৩] এর আগে য্ক্তুরাজ্যে যাওয়ার আগে পাকিস্তানে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই লেগ-স্পিনার। যার কারণে বাধ্যতমূলক স্বেচ্ছা-আইসোলেশনে থাকতে হয় তাকে।

[৪] তিন ধাপে ইংল্যান্ড সফরে গেছে মিসবাহ-উল-হকের দল। মূল স্কোয়াডের যারা করোনা পরীক্ষায় পাশ করেছিলেন তাদের নিয়ে প্রথম ধাপে উড়াল দেয় পাকিস্তান দল। ভাট্টি যান তৃতীয় ধাপে। - বাংলানিউজ

[৫] এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা কোভিড-১৯ টেস্টে দু’বার নেগেটিভ হন তিনি। কিন্তু যুক্তরাজ্যে পৌঁছে যে পরীক্ষা দেন তাতে ফল আসে পজিটিভ। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) করা শেষ দু’বারের পরীক্ষায় নেগেটিভ হওয়ায় পাকিস্তানের স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পাচ্ছেন ভাট্টি।

[৬] বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘সতর্কামূলক স্বেচ্ছা-আইসোলেশন থাকার পর স্কোয়াডে ফিরতে বাধা নেই এক পাকিস্তানি খেলোয়াড়ের। খেলোয়াড়টির দু’বারের করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। তিনি এখন ঝুঁকিমুক্ত অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য। - মিরর

  • সর্বশেষ