শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহেদ মানেই আওয়ামী লীগ : মান্না

শাহানুজ্জামান টিটু : [২] নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ যা করছে সেটা সাহেদের মতোই কাজ। সরকারকে যাওয়ার রাস্তা বানিয়ে দেওয়া এখন ফরজে আইন হয়ে গেছে। যাওয়ার আগে যত তাড়াতাড়ি পারেন ঈদের আগেই স্বাস্থ্যমন্ত্রীকে চলে যেতে বলেন।

[৩] মাহমুদুর রহমান মান্না বলেন, সাহেদকে ভালোমতো জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে যথাযথ তথ্য আদায় করা হোক এবং সেই তথ্য জনসম্মুখে প্রকাশ করা হোক। যদি নয় ছয় করেন। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেন, তাহলে জনগণ বুঝে ফেলবে।

[৪] তিনি বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে স্বয়ংসম্পূর্ণ করতে বলেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কোনো টাকা নেই। ফলে স্থানীয় সরকার জনগণের উপর ভ্যাট ট্যাক্স বাড়াতে থাকবে। এতে মানুষ অত্যাচারে জর্জরিত হয়ে পড়বে।

[৫] বৃহস্পতিবার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত, স্বাস্থ্যখাতে দুর্নীতির রাঘব বোয়ালদের গ্রেপ্তার এবং স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের ডিজির অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি করে গণসংহতি আন্দোলন।

[৬] জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য দেন ডাকসু ভিপি নুরুল হক নুর, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের অন্যতম কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক, রাষ্ট্রচিন্তার ফরিদুল হকসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়