শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি প্রণোদনা পেতে কোভিডের ভুয়া সার্টিফিকেট নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সমীরণ রায় : [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, রিজেন্ট এবং জেকেজি ভুয়া সার্টিফিকেট দিয়েছে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকেন, তদন্ত সাপেক্ষে তা বেরিয়ে আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আর কেউ এ ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবেন, সরকার সেটি কখনো করবে না। যদি কেউ এটা করে থাকেন, তদন্তে বেরিয়ে আসে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

[৩] তিনি বলেন, তারেক জিয়া শাস্তিপ্রাপ্ত আসামি। তার একটি মামলায় যাবজ্জীবন ও আরেকটি মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেহেতু তাদের সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি নেই। তাই চাইলেই তাকে ফিরিয়ে আনা যাচ্ছে না।

[৪] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, তারেক রহমান যদি রাজনীতিবিদ হন তার উচিত ছিল আইন ও আদালতকে মোকাবিলা করা এবং আদালতের হাতে আত্মসমর্পণ করা। তিনি সত্যিকারের রাজনীতিবিদ নন বিধায় মুচলেকা দিয়ে দেশ থেকে চলে গিয়েছিলেন।

[৫] তথ্যমন্ত্রী বলেন, ২০০৭ সালের এই দিনে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই বন্দি করা হয়েছিল। সেকারণে ১৬ জুলাই শুধু শেখ হাসিনার কারাবন্দি দিবস নয়, গণতন্ত্রেরও বন্দি দিবস।

[৬] হাছান মাহমুদ বলেন, যারা ১/১১-এর কুশীলব তাদের অনেকের প্রাকৃতিক বিচার হয়ে গেছে। প্রকৃতি তাদের বিচার করেছে। ১/১১-এর কুশীলবরা সুশীল ছদ্মনামে নানা কথা বলেন। তাদের গতিবিধির ওপর সরকারের নজর রয়েছে।

[৭] বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ