শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরায় রিজেন্ট সাহেদের গোপন অফিস থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় র‌্যাবের মামলা

সুজন কৈরী : [২] বৃহস্পতিবার দুপুরে মামলাটি করা হয়। র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান বলেন, র‌্যাব-১ এর ডিএডি মজিবুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেছেন। এতে রিজেন্টের মালিক সাহেদ ও এমডি মাসুদ পারভেজকে আসামি করা হয়েছে।

[৩] উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ৬২ নম্বর বাড়ির একটি ফ্লাট থেকে জাল টাকা উদ্ধার করা হয়।

[৪] বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করে র‌্যাবের বিশেষ দল। কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীতীরের ইছামতি খাল দিয়ে তিনি গ্রেপ্তারের সামান্য সময়ের মধ্যেই ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

[৫] গ্রেপ্তারের পর ঢাকা এনে সাহেদের উত্তরার ওই গোপন অফিসে অভিযান চালায় র‌্যাব। ওই সময় র‌্যাবের দলটি কার্যালয় থেকে ১ লাখ ৪৬ হাজার জাল নোট উদ্ধার করে। অফিসটি দুই মাস আগে ভাড়া নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই বাড়ির কেয়ারটেকার।

[৬] এরআগে, ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এরপর রিজেন্টের দুই হাসপাতাল ও অফিস সিলগালা করা হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়