শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৩, সুস্থ ১৯৪০ (ভিডিও)

মহসীন কবির : [২] বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২৪৯৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন।মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৮ জন।  ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশালে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ৩ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৩৫ জন এবং বাসায় ৪ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৯৭১ জন এবং নারী ৫২৫ জন।

[৪] বয়স বিশ্লেষণে করে তিনি জানান, ০ থেকে ১০ বছর ১ জন, ১১ থেকে ২০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ বছর ২ জন, ৪১ থেকে ৫০ বছর ৩ জন, ৫১ থেকে ৬০ বছর ১২ জন, ৬১ থেকে ৭০ বছর ১৫ জন, ৭১ থেকে ৮০ বছর ৪ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।

[৫] তিনি জানান, ৮০টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৫৪৮ জনের। আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৮৯ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১ জনের। শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৪০ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩  জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ।

[৭] আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

[৮] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়