শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ ভূয়া সনদ নিয়ে ইতালি যাননি কোনো বাংলাদেশি : পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক : [২] বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানিয়ে বলেছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে অনেক বাংলাদেশি ভূয়া সনদ নিয়ে ইতালি গেছেন। সনদ নিয়ে ইতালি যেতে হবে, সে দেশের সরকার এমন কোনো শর্ত দেয়নি।

[৩] কিছু বাংলাদেশি নিজ থেকেই করোনা সনদ নিয়ে গেছেন, তারা ভেবেছিলেন যদি প্রয়োজন পড়ে।

[৪] দুর্ভাগ্যজনক হলো কিছু বাংলাদেশি ইতালি ফিরে গিয়ে কোয়ারেন্টিন মানেননি। আর সম্ভবত, তাদের থেকে কম্যুনিটির মধ্যে সংক্রমণ হতে পারে।

[৫] ইতালির ল্যাজিও অঞ্চলে গত সপ্তাহে ৫ হাজার বাংলাদেশির টেস্ট করা হয়েছে, এর মধ্যে ৬৫ জনের করোনা পজিটিভ এসেছে।

[৬] রোমের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ইতালি সরকার ল্যাজিও অঞ্চলের ৩০ হাজার বাংলাদেশির করোনা টেস্ট করানোর উদ্যোগ নিয়েছে।

[৭] মহামারি চলাকালীন সময়ে দেশটিতে ছয়টি চার্টার্ড ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় ১৬০০ জন বাংলাদেশি গিয়েছেন। ইতালির কর্তৃপক্ষ সবার তালিকা চেয়েছে। সম্পাদস্ : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়