শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় ব্যাংক কর্মকর্তা’সহ ৬ জনের কোভিড-১৯ পজিটিভ

প্রমথ রঞ্জন : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে আরও ১ ব্যাংক কর্মকর্তা সহ করোনায় আক্রান্ত হয়েছে ৬ জন। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ পজিটিভ সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭২ জনে।

[৩] এর মধ্যে ১০৯ জন সুস্থ্য হয়েছেন ও ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৬২ জন আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীনে রয়েছে।

[৪] কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বুধবার (১৫ জুলাই ) রাতে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার (১৪ জুলাই) ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে কান্দি ইউনিয়নে ১, পিঞ্জুরী ইউনিয়নে ১, হিরন ইউনিয়নের হিরন গ্রামের ২, পৌরসভার বাগান উত্তর পাড় গ্রামের ১ ও বেসিক ব্যাংক কোটালীপাড়া শাখার ১ জন ব্যাংক কর্মকর্তা’সহ মোট ৬ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

[৫] আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়