শিরোনাম
◈ স্পেন বিশ্বকাপের আগে স্বস্তির খবর পে‌লো ◈ বাড়ছে সহিংস হত্যাকাণ্ড, কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি  ◈ ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফ‌রে আস‌লেই সব স্বাভাবিক হয়ে যাবে: বি‌সি‌বি সভাপ‌তি ◈ ইরানের সঙ্গে আলোচনায় অচলাবস্থা, নতুন করে হামলার ইঙ্গিত ট্রাম্পের ◈ তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানোর প্রস্তাব দিয়েছিল ইরান ◈ পর্যটকদের জন্য কঠোর হচ্ছে থাইল্যান্ডের ভিসা ◈ ঢাকার দুই মহানগরে বিএনপিতে আসছে বড় রদবদল, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে? ◈ আল্লাহকে হাজির-নাজির জেনে বলছি, আওয়ামী লীগ পজিশনে যাবে: কাদের সিদ্দিকী ◈ সিগারেটের সর্বনিম্ন দাম ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব ◈ ঋণ-কর-জ্বালানি সংকটে পোশাক খাত, প্রধানমন্ত্রীর কাছে সহায়তা দাবি উদ্যোক্তাদের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে ভারতের বন্ধন ব্যাংকের ৫৫০ কোটি রুপি নিট মুনাফা, আমানত ৬০ হাজার কোটি রুপি

রাশিদ রিয়াজ : [২] এ বছরের প্রথম প্রান্তিকে ভারতের বন্ধন ব্যাংকের নিট মুনাফা দাঁড়ায় সাড়ে ৫’শ কোটি এবং দ্বিতীয় প্রান্তিকে তা আরো ৬.৩৮ শতাংশ বেড়েছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] কোভিডের কারণে গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে নিট মুনাফা ৩১.৬ শতাংশ কমেছে। গত বছর প্রথম প্রান্তিকে ব্যাংকটির মুনাফা ছিল ৮০৪ কোটি রুপি।

[৪] ব্যাংকটি সংকট মোকাবেলায় আপৎকালীন খাতে ৭৫০ কোটি রুপির সংস্থান রাখে।

[৫] গত আর্থিক বছরের প্রথম তিন মাসের তুলনায় ব্যাঙ্কের মোট ব্যবসার আয়তন ২৪.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৪১ কোটি রুটি। মোট আমানতের পরিমান এখন ৬০ হাজার ৬১০ কোটি রুপি। ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে আমানত ৪৭.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৪৭৩ কোটি রুপি।

[৬] একই সাথে গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ব্যাঙ্কের ঋণের পরিমান বেড়েছে ১৭.৬৮ শতাংশ। মোট ঋণ অর্থাৎ অগ্রিমের আয়তন এখন ৭৪ হাজার ৩৩১ কোটি রুপি। ব্যাঙ্কের এনপিএ বা অলাভজনক সম্পত্তি এখন ০.৪৮ শতাংশ। কোভিড মন্দা পরিস্থিতিতেও অলাভজনক সম্পত্তির পরিমাণ কমে গত আর্থিক বছরে ০.৫৮ শতাংশের তুলনায় এবার ০.১০ শতাংশ কমেছে।

[৭] আগামী আগস্টে বন্ধনের পাঁচ বছর পূর্ণ হচ্ছে এবং গ্রাহক সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়