শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ

মোঃ সাগর, ফকিরহাট প্রতিনিধি : [২] বাগেরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। জেলার প্রতিটি উপজেলায় এখন এই পদ্ধতিতে মাছ চাষ হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়।

[৩] টেকসই মৎস্য চাষের লক্ষ্য পূরণ করার বিভিন্ন পদ্ধতির মধ্যে বায়োফ্লক টেকনোলজি অন্যতম। বায়োফ্লক টেকনোলজি ব্যবহার করে অল্প
জমিতে অধিক পরিমাণ মাছ উৎপাদন করতে সক্ষম হচ্ছেন চাষীরা। আর এই ধারা অব্যাহত থাকলে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা( এসডিজি ) অর্জনে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[৪] বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় কিন্তু দেশে এ প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ এখনও ব্যাপকভাবে শুরু হয়নি। তবে চাষীদের দারি সরকারি সহযোগিতার পাশাপাশি যদি সহজ ঋণের ব্যাবস্থা করা হয় তবে যেমন অনেকের আগ্রহ বাড়বে, তেমনি হ্যাচারী থেকে সঠিকমাছ পৌঁছে যাবে চাষীদের মাঝে। আর এই পদ্ধতির চাষেও মিলছে কর্মসংস্থানের ব্যাবস্থা।

[৫] হ্যাচারীতে বায়োফ্লক ও রিসাইকেলিং পদ্ধতিতে মাছ চাষের ফলে স্থানীয় অনেকেই কর্মসংস্থান করে পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে আছেন।

[৬] এদিকে মোঃ শেখহাফিজ, বায়োফ্লক হ্যাচারী মালিক তিনি বলেন, আমি ১৫ বছর ধরে হ্যাচারী থেকে মাছ উৎপাদন করছি। আমরা যদি এর
থেকে ব্যাপকভাবে পোনা সঠিকভাবে উৎপাদন করি, তবে আমাদের সরকারের সহযোগিতার পাশাপাশি সহজ ঋণের প্রয়োজন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়