শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার থেকে মিরপুরে অনুশীলনে ফিরছেন টাইগার ক্রিকেটাররা

রাহুল রাজ : [২] ক’রোনা ভাইরাসের কারণে প্রায় চার মাসের মতো দেশের ক্রিকেট স্থগিত। চাইলেও মাঠে নামতে পারছেন না ক্রিকেটাররা। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আরও সময় প্রয়োজন। তারপরও অনুশীলনে করতে মরিয়া ক্রিকেটাররা। আর তাই আগামী শনিবার (১৮ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।

[৩] করোনাকালে নিজেদের সুরক্ষিত রেখে ক্রিকেটাররা কোন পদ্ধতিতে অনুশীলন করবেন এই মর্মে একটি গাইডলাইন ইতোমধ্যেই বোর্ডগুলোকে দিয়েছে আইসিসি। সেই মোতাবেক নিজেদের ক্রিকেটারদের অনুশীলনের পরিকল্পনা সাজাতে মেডিকেল বিভাগকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

[৪] আর সেই পরিকল্পনা অনুযায়ী জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সব ধরণের প্রস্তুতি নিয়েছে তারা। বিসিবির এক সূত্র থেকে জানা যায়, ৩০-৩৫ জন ক্রিকেটারদের নিয়ে এক সভা করেছে বিসিবি মেডিকেল বিভাগ। আর তাদের মধ্যে থেকে যারা অনুশীলন করবেন তারা আগামী শুক্রবার (১৭ জুলাই) এর মধ্যে নাম জমা দিতে বলা হয়ছে।

[৫] বিসিবির পক্ষ থেকে গতকাল ৩০-৩৫ জন ছেলে ক্রিকেটারের সঙ্গে অনুষ্ঠিত একটি সভায় জানতে চাওয়া হয়েছে কারা কারা অনুশীলনে আগ্রহী। তাদের বলা হয়েছে তোমরা তালিকা দাও। কারণ আমাদের প্রস্তুতির জন্য তালিকা দরকার। এখন পর্যন্ত আমরা ২ জনের নাম পেয়েছি। তবে হাতে এখনো সময় আছে। শুক্রবারের মধ্যে নাম দিতে হবে। আগ্রহীদের নিয়ে শনিবার থেকে আমরা অনুশীলন শুরু করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়