শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা কাড়ল ৫ লাখ ৭৮ হাজারের বেশি প্রাণ

ডেস্ক রিপোর্ট : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিশ্বে ৫ লাখ ৭৮ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। ডেইলি বাংলাদেশ

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৭৮ হাজার ৩৬০ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ১৯১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৭৮ লাখ ১৩ হাজার ১০৫ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩৫ লাখ ২৩ হাজার ৪৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯১০ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৭৩ হাজার ১৬১ জনের। আর আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৯৫ হাজার ৫৫৫ জন।

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ৯৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৩৭৩ জন।

এছাড়া মেক্সিকোতে করোনায় ৩৫ হাজার ৪৯১ জনের মৃত্যু ও ৩ লাখ ৪ হাজার ৪৩৫ জন আক্রান্ত হয়েছে। ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯৮৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৩৪৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৬০৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ