শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়া-১ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী শাহাদারা বেসরকারীভাবে নির্বাচিত

বগুড়া প্রতিনিধি: [২] বগুড়া- ১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদারা মান্নান শিল্পী নৌকা মার্কা প্রতীকে ১ লক্ষ ৪৫ হাজার ৯ শ ৫৬ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন, সতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ। তিনি ট্রাক মার্কা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২ শ ১২ ভোট।

[৩] বগুড়া-১ আসনে উপ নির্বাচনে সংসদ সদস্য পদে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মীনি ও সারিয়কান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মো. রনি (বাঘ), খেলাফত আন্দোলনের প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম (বটগাছ) ও সতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

[৪] এছাড়া বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

[৫] জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানান, গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২৯ মার্চ। করোনার কারণে সেই তারিখে ভোটগ্রহণ স্থগিত হয়ে আবারো তারিখ নির্ধারণ হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮০ দিনের মধ্যে উপনির্বাচন করার নিয়ম থাকায় ১৪ জুলাই ভোট গ্রহণ করা হয় বগুড়া-১ আসনে।

[৬] বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ জানান, বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৩৫২ জন এবং সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫৬৬ জন। সাংবিধানিক কারণে বন্যা ও করোনার মাঝে ভোট হলেও স্বাস্থ্য সেবা মেনেই ভোট গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়