শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দফায়ও চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত করলো ইসি

সাইদ রিপন: [২] করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া এবং পাহাড় ধসের কারণে ৫ আগস্টের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

[৩] মঙ্গলবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়। পরিপত্রে উল্লেখ করা হয়, করোনার প্রদুর্ভাব অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি মেনে এবং অতিবৃষ্টি ও পাহাড় ধসের আশঙ্কা বিবেচনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদকালের মধ্যে অর্থাৎ ৫ আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

[৪] ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে- দেশে করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতি বছরের ২৯ মার্চ নির্ধারিত চট্টগাম সিটি করপোরেশনের নির্বাচন ২১ মার্চ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে স্থগিত করা হয়েছিল। বর্তমানেও করোনার প্রাদুর্ভাব অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি মেনে এবং অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসের আশঙ্কা বিবেচনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদকালের মধ্যে অর্থাৎ এ বছরের ৫ আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না মর্মে সিদ্ধান্ত জানিয়েছে ইসি।

[৫] উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না।

  • সর্বশেষ