শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে এ পর্যন্ত বাংলাদেশে ২১ সাংবাদিকের মৃত্যু , ৫৭৪ জন আক্রান্ত: গবেষণা

দেবদুলাল মুন্না:[২] এ তথ্য মঙ্গলবার দ্য টেলিগ্রাফ অনলাইন জানায়। গবেষণাকারী প্রতিষ্ঠান হচ্ছে গ্লোবাল ফোরাম ফর মিডিয়া ডেভেলপমেন্ট। সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান আওয়ার মিডিয়া এবং বিডিনেট নামে ঢাকাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। তবে গ্লোবাল ফোরাম ফর মিডিয়া ডেভেলপমেন্টের নির্বাহী আর্নেষ্ট ফিশার বলেন, এ সংখ্যা আরও বাড়বে। তারা আপগ্রেড তথ্য দু’মাস পরপর জানাবেন। এ গবেষণা করা হয়েছে জুন মাস পর্যন্ত। জেনেভাভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেইন নামে একটি সংগঠনের তথ্যমতে, কোভিডে এ পর্যন্ত ১৮৬ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

[৩] রিপোর্টে বলা হয়, বাংলাদেশে ২১ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১২ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং ৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

[৪] সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন পেরুতে। সেখানে ৩৭ সাংবদিক করোনায় মারা গেছেন। সর্বনিম্ন ব্রাজিলে মারা গেছেন ১৬ জন।

[৫] দ্য টেলিগ্রাফ জানায়, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাবে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সাংবাদিকরা বেশি স্বাস্থ্যঝুঁকি আছেন। বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক বলেছেন, এখানে সুরক্ষাসামগ্রীর অভাবে গণমাধ্যমকর্মীরা ঝুঁকির মধ্যে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়