শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাহাড়ী পানির ঢলে দুই উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত

তপু সরকার হারুন : [২] শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতীতে গত কয়েক দিনের অতিবর্ষণ ও উজান থেকে ভারতীয় নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগাই, চেল্লাখালি সোমেশ্বরী, মহারশি ও কালঘোষা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি রবিবার বিপদসীমার কাছাকাছি স্থান দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোগাই নদীর ফকিরপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাঁধের প্রায় ১০০ মিটার ভেঙ্গে গেছে। ওই ভাঙ্গা অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। এতে প্রায় ১০টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এ পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

[৩] অপরদিকে চেল্লাখালি ও ভোগাই নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমেশ্বরী নদীর পানির তোড়ে ধানশাইল-কুচনীপাড়া সড়কের বাগেরভিটা ব্রীজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার কান্দুলী, দাড়িয়ারপাড়, কুচনীপাড়া, সারিকালিনগর, দড়িকালিনগর, সুরিহারা, বালিয়াগাঁও, পাইকুড়া, ঘাগড়া, বেলতৈল, পুরুষ উত্তমখিলা, হাসলিগাঁও, হাসলিপাতিয়া, রাঙ্গামাটি হাতিবান্দাসহ প্রায় ২০টি গ্রামের শতশত মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এসব এলাকার বেশ কিছু পুকুর পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট পানির তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়