শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে সংঘর্ষে কয়েক সেনা নিহত

সিরাজুল ইসলাম : [২] উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। নগরন্য-কারাবাখ সীমান্তে রোববার সংঘর্ষ শুরু হয় এবং চলে সোমবার পর্যন্ত। তারা একে অপরের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করার অভিযোগ করেছে। রয়টার্স

[৩] নগরন্য-কারাবাখ নিয়ে দেশ দুইটির মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের চার সেনা নিহত এবং ৫ জন আহত হয়েছে। অন্যদিকে আর্মেনিয়া দুই সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে। উভয় দেশ অস্ত্রবিরতি ভঙ্গের জন্য একে অপরকে দায়ী করছে।

[৪] নগরন্য-কারাবাখ আজারবাইজান বেষ্টিত একটি অঞ্চল। ১৯৯১ সালে আর্মেনিয়ার আদিবাসীরা স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৯৪ সালে দেশ দুইটির মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হয়।

[৫] এ সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ ঘটনা ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ করা হয় সেখানকার পাইপলাইন দিয়ে। এ কারণে এ অঞ্চলের অস্থিতিশীলতা বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়