শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে জাল টাকা ও ইয়াবা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : [২] গাজীপুরে এক বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে দুই বস্তায় ভর্তি একহাজার টাকা মূল্যমানের জাল নোট ও ৭’শ পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

[৩] রোববার (১২ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বাসন থানাধীন তেলিপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার এক ভাড়াটিয়ার ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

[৪] জিএমপি’র সদর জোনের সহকারী কমিশনার আহসান হাবিব জানান, চারতলা ভবনের ওই বাড়িটির মালিক আতিকুর রহমান। অভিযানকালে পুলিশ ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে সাড়ে ৭ লাখ টাকা সমমূল্যের দু’টি বস্তায় ভর্তি এক হাজার টাকা মূল্যমানের জাল নোট এবং ৭০০ পিছ ইয়াবা উদ্ধার করে। টাকার জাল নোটগুলো বস্তার ভিতর জুতার বাক্সে এবং ইয়াবা সিলভারের পাতিলে পলিপ্যাকে লুকানো ছিলো। এঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

[৫] বাড়ির মালিক আতিকুর রহমান জানান, গত ১ জুলাই রাসেল নামের জনৈক ব্যক্তি বাড়ির দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটটি ৭ হাজার টাকায় ভাড়া নেন। এর একদিন পর ৩ জুলাই স্ত্রী তিশাকে নিয়ে রাসেল এ ভাড়া বাসায় উঠেন। পুলিশের অভিযানকালে ভাড়াটিয়া ওই দম্পতি বাসায় ছিলেন না। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়