শিরোনাম
◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ? ◈ ইরান ইরানই আছে, ঝুঁকিতে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ◈ চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] জেলায় ২২ কেজি গাঁজাসহ মো. খলিল নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

[৩] রোববার ১২ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ১৪ (সিপিসি- ৩) এর একটি বিশেষ দল ভৈরব থানার রামকৃষ্ণপুর উত্তর নয়াহাটি এলাকায় মো. খলিলের বাড়ীতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ তাকে আটক করে। যার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।

[৪] আটক হওয়া মো. খলিল রামকৃষ্ণপুর উত্তর নয়াহাটি গ্রামের তাহের মিয়ার পুত্র।

[৫] র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, খলিলের বিরুদ্ধে ভৈরব মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়