শিরোনাম
◈ পাকিস্তানে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিরা, যে চারটি জরুরি বিষয় নিয়ে শান্তি আলোচনা ◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড-১৯ উপসর্গে চাঁদপুরে আইনজীবীর মৃত্যু

নিউজ ডেস্ক : কোভিড-১৯ উপসর্গ নিয়ে চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী ও আইনজীবী সমিতির এক সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত অ্যাডভোকেট এহসানুল হক গনি (৪৭) জেলার শাহরাস্তি উপজেলা শহরের উপলতা এলাকার সাবেক মেহের উত্তর ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক পাটোয়ারীর ছেলে।

ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে তিনি মারা যান।

মৃতের পরিবার ও স্বজনরা জানায়, গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের কারণে অসুস্থ ছিলেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম জানান, রাতেই স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সূত্র : ইউএনবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়