শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানে দুবাই ও আবুধাবি যাত্রা করতে ইউএই নির্ধারিত পরীক্ষাগারে কোভিড-১৯ টেস্ট করাতে হবে

লাইজুল ইসলাম : [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, দুবাই ও আবুধাবি যেতে হলে তাদের নিয়ম অবশ্যই পালন করতে হবে যাত্রীদের। তাই ইউএই একটি তালিকা দিয়েছে। এই তালিকার নির্ধারিত ক্লিনিক বা হাসপাতাল থেকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে আবুধাবি ও দুবাই গামী যাত্রীদের।

[৩] বিমানের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ জুলাই ২০২০ থেকে আবুধাবিগামী এবং ১৭ জুলাই ২০২০ থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্মানিত যাত্রীগণকে বাংলাদেশে ইউএই সরকার কর্তৃক নির্ধারিত পরীক্ষাগার হতে কোভিড-১৯-এর পি.সি.আর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণ করতে হবে।

[৪] এই পরীক্ষা ভ্রমণ/যাত্রার ৯৬ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে।

[৫] কেবলমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারী আবুধাবি ও দুবাইগামী যাত্রীরা বিমানে ভ্রমণ করতে পারবেন।

[৬] সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক অনুমোদিত পরীক্ষাগারের লিস্ট বিমান ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিতঃ বিমান ওয়েবসাইটঃ www.biman-airlines.com

বিমান কল সেন্টারঃ০১৭৭৭৭১৫৬১৩-১৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়