শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

মিনহাজুল আবেদীন : [২] ১৯৯২ ব্যাচের ফরেন সার্ভিস অফিসার ও অভিজ্ঞ ক‚টনীতিবিদ বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। শনিবার সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত এক রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাট্রিবিউন

[৩] জানা গেছে, বিক্রম দোরাইস্বামী ঢাকায় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন। রিভা গাঙ্গুলি দাস প্রায় দেড় বছর যাবত বাংলাদেশে ভারতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলানিউজ

[৪] এর আগে তিনি বহুদিন যুগ্ম সচিব হিসেবে সাউথ ব্লকে বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলো দেখাশুনো করেছেন। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি ছিলেন নিয়মিত অতিথি। এর আগে তিনি দক্ষিণ কোরিয়াতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। কলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়