শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা বরিশাল রুটে ১২ জুলাই থেকে শুরু হচ্ছে উড়োজাহাজ চলাচল

লাইজুল ইসলাম : [২] ১২ জুলাই রবিবার থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুরের ধারাবাহিকতায় অভ্যন্তরীণ সব উড়োজাহাজ সংস্থা তাদের ফ্লাইট পরিচালনা করতে পারবে।

[৩] সকল ধরনের স্বাস্থবিধি পালন করে এয়ারলাইন্সগুলো প্রতিদিন ঢাকা থেকে বরিশাল ফ্লাইট পরিচালনা করতে পারবে। সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে কেবিন ক্রু, ককপিট ক্রুসহ সকল এয়ারলাইন্স এক্সিকিউটিভ মনোবলকে সূদৃঢ় রেখে যাত্রীদেরকে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান।

[৪] তিনি বলেন, ধীরে ধীরে বন্ধ থাকা আরো দুটি বিমানবন্দর চালু করা হবে। ঈদের আগেই এগুলো উদ্বোধন করার কাজ চলছে। যাত্রী সেবা নিশ্চিতের পাশাপাশি আমরা সবার নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছি।

[৫] এদিকে ১২ জুলাই থেকে এইরুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএসবাংলা। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে বরিশাল একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন বিকাল ৪ টা ১৫ মিনিট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং প্রতিদিন বরিশাল থেকে বিকাল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকা থেকে বরিশালে নূন্যতম ভাড়া ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

[৬] নভোএয়ারও ঢাকা থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়