শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যে ৭০ দে‌শের ভ্রমণকারী‌দের জন‌্য হোম কোয়ারেন্টাইন শিতিল; তালিকায় নেই বাংলাদেশ

সাইদুল ইসলাম, লন্ডন: [২] যুক্তরা‌জ্যে প্রবেশকারী‌দের জন‌্য ১৪ দি‌নের হোম কোয়া‌রেন্টাই‌নের নিয়ম ৭০‌টির বে‌শি দে‌শের জন‌্য শুক্রবার থে‌কে শি‌থিল করা হ‌য়ে‌ছে।

[৩] ত‌বে বাংলা‌দেশ,ভারত, পা‌কিস্তান যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বহু দে‌শ থে‌কে ব্রিটে‌নে প্রবেশকারী‌দের হোম কোয়া‌রেন্টাই‌নে আ‌গের মত ১৪ দিন বাধ‌্যতামূলকভা‌বে থাক‌তে হ‌বে।

[৪] ক‌রোনার সংক্রমণ এড়া‌তে গত জুন মা‌সে ব্রিটে‌নে বিমান, নৌ, সড়ক ও রেলপ‌থে প্রবেশকারী‌দের জন‌্য ১৪ দিন হোম কো‌য়া‌রেন্টাইন বাধ‌্যতামূলক করা হয়। হোম কো‌য়া‌রেন্টাই‌নের বি‌ধিমালা অমান‌্যকারী‌দের ক্ষে‌ত্রে এক হাজার পাউ‌ন্ডের বে‌শি জ‌রিমানার বিধানও চালু করা হয় ব্রিটে‌নে।

[৫] মূলত ব্রিটে‌নে পর্যটন ব‌্যবসার সংকট কাটা‌তে এ পদ‌ক্ষেপ নিল ব্রিটিশ সরকার, এমনটাই ম‌নে কর‌ছেন পর্যবেক্ষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়